হোমকোর্সআমার কোর্সআমল চ্যালেঞ্জ

৩০ দিনের চ্যালেঞ্জ

৩০ দিনের নামাজ চ্যালেঞ্জ

Upcoming

১৫ দিনের সুন্নাহ আমল চ্যালেঞ্জ 

১. পরিচিত-অপরিচিত সকলকে সালাম দেওয়ার সুন্নাহ

উচ্চারণ: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

অর্থ: আপনার ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক।

আমল: ঘরে প্রবেশের সময় এবং বাইরে কোনো বোনের সাথে সাক্ষাৎ হলে আগে সালাম প্রদান করা।

২. খাবারের সুন্নাহসমূহ

খাবার শুরুর দোয়া:

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া 'আলা বারাকাতিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর ভরসা করে (খাওয়া শুরু করছি)।

খাবার শেষের দোয়া:

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাক্বানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমীন।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলিমদের অন্তর্ভুক্ত করলেন।

অন্যান্য সুন্নাহ: ডান হাত ব্যবহার করা এবং পাত্রের নিজের দিকের অংশ থেকে খাওয়া।

৩. পানি পানের সুন্নাহসমূহ

আমল: ডান হাতে গ্লাস ধরা, বসে পান করা এবং তিন নিঃশ্বাসে পান করা (প্রতিবার বিসমিল্লাহ বলা ও শেষে আলহামদুলিল্লাহ বলা)।

৪. জুতো ও পোশাক পরার সুন্নাহ

আমল: জুতো ও পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করা এবং খোলার সময় বাম দিক থেকে খোলা।

৫. ওয়াশরুমে প্রবেশ ও বের হওয়ার সুন্নাহ

ওয়াশরুমে প্রবেশের দোয়া:

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ'ঊজু বিকামিনাল খুবুসি ওয়াল খাবা-ইছ। (বাম পা দিয়ে প্রবেশ করা)

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে নর ও নারী শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই।

ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া:

উচ্চারণ: গুফরা-নাক। (ডান পা দিয়ে বের হওয়া)

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

৬. পাঁচ ওয়াক্ত নামাজের পর দরূদ পাঠের সুন্নাহ

সংক্ষিপ্ত দরূদ:

উচ্চারণ: সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

অর্থ: আল্লাহর দরবারে তাঁর ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক।

আমল: প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর অন্তত ১০ বার দরূদ পাঠ করা।

৭. আযানের জবাব ও দোয়ার সুন্নাহ

আযানের উত্তর: মুয়াজ্জিন যা বলেন, তা মুখে মুখে পুনরাবৃত্তি করা। (তবে 'হাইয়া আলাস সালাহ' ও 'হাইয়া আলাল ফালাহ'-এর জবাবে 'লা হাওলা ওয়া লা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ' বলা)

আযান শেষের দোয়া:

উচ্চারণ: আল্লাহুম্মা রববা হাাজিহিদ্ দা’ওয়াথিত্ তা-ম্মাহ, ওয়াস সালাতিল ক্বা-ইমাহ, আ-তি মুহাম্মাদানিল ওসীলাতা ওয়াল ফাযীলাহ, ওয়াব'আছহু মাক্বামাম মাহমূদানিল্লাযী ওয়া'অদ্বতাহ্।

অর্থ: হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাজের রব! মুহাম্মদ (সা.)-কে ওসিলা ও শ্রেষ্ঠত্ব দান করুন এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।

৮. দৈনন্দিন কথায় মাসনুন শব্দের সঠিক ব্যবহার

ইনশাআল্লাহ (ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা কথা দেওয়ার ক্ষেত্রে) — অর্থ: আল্লাহ যদি চান।

আলহামদুলিল্লাহ (যেকোনো ভালো খবর, অর্জন বা নিজের অবস্থা প্রকাশের ক্ষেত্রে) — অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর।

জাজাকাল্লাহু খাইরান (কেউ কোনো উপকার বা সাহায্য করলে তাকে শুকরিয়া জানাতে) — অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

মাশাআল্লাহ (কারো ভালো কিছু বা সৌন্দর্য দেখে প্রশংসা করার ক্ষেত্রে) — অর্থ: আল্লাহ যেমন চেয়েছেন (তা-ই হয়েছে)।

ফি আমানিল্লাহ (কাউকে বিদায় জানানোর সময়) — অর্থ: আল্লাহর আমানতে বা নিরাপত্তায় থাকুন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন (যেকোনো কষ্ট, ক্ষতি বা দুঃসংবাদ শোনার ক্ষেত্রে) — অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী।

৯. ঘুমের আগের ও ঘুম থেকে ওঠার সুন্নাহ

ঘুমানোর আগের দোয়া:

উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহ্‌ইয়া। (বিছানা ঝেড়ে ডান কাতে শোয়া)

অর্থ: হে আল্লাহ! আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ (ঘুম) করছি এবং জীবিত (জাগ্রত) হচ্ছি।

ঘুম থেকে ওঠার দোয়া:

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা’দা মা অমাতানা ওয়া ইলাইহিন নুশূর।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর (ঘুমের) পর আমাদের জীবন দান করলেন এবং তাঁর দিকেই আমাদের ফিরে যেতে হবে।

১০. কর্কশ আওয়াজ ও রুঢ় আচরণ পরিহার এবং সুন্দর স্বভাবের সুন্নাহ

আমল: উচ্চবাচ্য বা কর্কশ আওয়াজে কথা না বলা, মেজাজে গম্ভীর ভাব ধরে না রাখা এবং কারো সাথে রুঢ় বা কঠোর আচরণ না করা। নরম ও সুন্দর সুরে কথা বলা এবং পরিবারের সবার সাথে হাসিমুখে কথা বলা (নবীজি সা. বলেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যার চরিত্র সবচেয়ে সুন্দর")


প্রতিদিনের ট্র্যাকার নিয়ম: বোনরা প্রতিদিন রাতে এই ১০টি আমল মিলিয়ে দেখবেন এবং কয়টি সম্পূর্ণ হলো সে অনুযায়ী খাতায় বা ট্র্যাকার শিটে টিক দেবেন। প্রতিটি আমলের বিপরীতে ১ পয়েন্ট।

৩০ দিন

টোটাল চ্যালেন্জ

বুধবার, ৩ ই জুন

শুরু হবে

শীঘ্রই

সময় বাকি

জয়েন করেছেন

পুরস্কার

মোবাইল

ল্যাপটপ

এই চ্যালেঞ্জে যা করতে হবে

পয়েন্ট
ফজরের নামাজ পয়েন্ট
যোহর নামাজ পয়েন্ট
আছর নামাজ পয়েন্ট
মাগরিব পয়েন্ট
এশার নামাজ পয়েন্ট