হোমকোর্সআমার কোর্সআমল

৩০ দিনের চ্যালেঞ্জ

১০ সুন্নাহ আমল চ্যালেঞ্জ

রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী দৈনন্দিন জীবন গড়ার ১০টি আমল। প্রতিদিন একটি করে সুন্নাহ পালনের চেষ্টা করুন।

পিডিএফ ডাউনলোড করুন

জরুরি সতর্কতা!!

যেহেতু এটি একটি দ্বীনি আমলের বিষয়, তাই সততা ও আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করুন এবং কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করা থেকে বিরত থাকুন।

১. সালামের সুন্নাহ

১০

আরবি: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ

উচ্চারণ: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

অর্থ: আপনার ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক।

আমল: ঘরে প্রবেশের সময় এবং বাইরে কোনো বোনের সাথে সাক্ষাৎ হলে আগে সালাম প্রদান করা।

২. খাবারের সুন্নাহ

৩

খাবার শুরুর দোয়া:

আরবি: بِسْمِ اللَّهِ وَعَلَى بَرَكَةِ اللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া 'আলা বারাকাতিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর ভরসা করে (খাওয়া শুরু করছি)।

না পারলে অন্তত “বিসমিল্লাহ” বলা।

খাবার শেষের দোয়া:

আরবি: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাক্বানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমীন।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলিমদের অন্তর্ভুক্ত করলেন।

অন্তত “আলহামদুলিল্লাহ” বলা।

অন্যান্য সুন্নাহ: ডান হাত ব্যবহার করা এবং পাত্রের নিজের দিকের অংশ থেকে খাওয়া।

৩. পানি পানের সুন্নাহ

১০

পানি পানের আমল: ডান হাতে গ্লাস ধরা, বসে পান করা এবং তিন নিঃশ্বাসে পান করা। প্রতিবার বিসমিল্লাহ বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা।

৪. ইস্তেগফারের সুন্নাহ

৩

আমল: প্রতিদিন ১০০ বার করে ইস্তেগফার পড়া।

আস্তাগফিরুল্লাহ

৫. ওয়াশরুমের সুন্নাহ

১০

প্রবেশের দোয়া (বাম পা দিয়ে প্রবেশ):

আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ'ঊজু বিকামিনাল খুবুসি ওয়াল খাবা-ইছ।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে নর ও নারী শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই।

না পারলে অন্তত “আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম” বলা।

বের হওয়ার দোয়া (ডান পা দিয়ে বের হওয়া):

আরবি: غُفْرَانَكَ

উচ্চারণ: গুফরা-নাক।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

৬. নামাজের পর দরূদ

১০

সংক্ষিপ্ত দরূদ:

আরবি: صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

উচ্চারণ: সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

অর্থ: আল্লাহর দরবারে তাঁর ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক।

আমল: প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর অন্তত ১০ বার দরূদ পাঠ করা।

৭. সকাল-সন্ধ্যার জিকির

১০

আমল: সকালে ও সন্ধ্যায় 'আয়াতুল কুরসি' এবং তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) পাঠ করা।

৮. মাসনূন শব্দ

১০

ইনশাআল্লাহ: ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা কথা দেওয়ার ক্ষেত্রে। অর্থ: আল্লাহ যদি চান।

আলহামদুলিল্লাহ: যেকোনো ভালো খবর, অর্জন বা নিজের অবস্থা প্রকাশের ক্ষেত্রে। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর।

জাজাকাল্লাহু খাইরান: কেউ উপকার বা সাহায্য করলে শুকরিয়া জানাতে। অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

মাশাআল্লাহ: কারো ভালো কিছু বা সৌন্দর্য দেখে প্রশংসার ক্ষেত্রে। অর্থ: আল্লাহ যেমন চেয়েছেন (তা-ই হয়েছে)।

ফি আমানিল্লাহ: কাউকে বিদায় জানানোর সময়। অর্থ: আল্লাহর আমানতে বা নিরাপত্তায় থাকুন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন: যেকোনো কষ্ট, ক্ষতি বা দুঃসংবাদ শোনার ক্ষেত্রে। অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী।

৯. ঘুমের সুন্নাহ

৩

ঘুমানোর আগের দোয়া (বিছানা ঝেড়ে ডান কাতে শুয়ে):

আরবি: اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহ্‌ইয়া।

অর্থ: হে আল্লাহ! আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ (ঘুম) করছি এবং জীবিত (জাগ্রত) হচ্ছি।

দোয়া মুখস্ত না হওয়া পর্যন্ত অর্থের দিকে খেয়াল করা এবং “বিসমিল্লাহ” বলে ঘুমানো।

ঘুম থেকে ওঠার দোয়া:

আরবি: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা’দা মা অমাতানা ওয়া ইলাইহিন নুশূর।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর (ঘুমের) পর আমাদের জীবন দান করলেন এবং তাঁর দিকেই আমাদের ফিরে যেতে হবে।

ঘুম থেকে জাগ্রত হয়ে অন্তত “আলহামদুলিল্লাহ” বলা।

১০. মিসওয়াকের সুন্নাহ

১০

আমল: প্রতিবার ওজুর পূর্বে মিসওয়াক করা।